আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: দক্ষিন ইরাকে ২ জন মার্কিন সেনা নিহত হওয়ার পর এ মাসে নিহত মার্কিন সেনাদের সংখ্যা ৮-এ পৌঁছেছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, মার্কিন সেনা বাহিনীর ঐ বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। ঐ বিবৃতি শুধুমাত্র এতটুকু উল্লেখ করা হয়েছে যে, মার্কিন সামরিক বাহিনী’র দুই সদস্য দক্ষিন ইরাকে একটি অভিযানে নিহত হয়েছে। এ বিবৃতিতে কোন স্থানে ঐ দুই সেনা নিহত হয়েছে তা সম্পর্কেও কিছু উল্লেখ করা হয়নি।
ঐ দুই সেনা নিহত হওয়ার পর ২০০৩ সালে ইরাক হামলার পর হতে এ পর্যন্ত ইরাকে নিহত মার্কিন সৈন্যদের সংখ্যা ৪৪৬২’তে পৌঁছেছে।
উল্লেখ্য, বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যকার নিরাপত্তা চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্র ২০১১ সালের শেষ নাগাদ ইরাক হতে সকল সৈন্য প্রত্যাহার করবে। কিন্তু মার্কিন সামরিক কর্তৃপক্ষ এদেশে অবস্থান অব্যাহত রাখার বিষয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এরই ভিত্তিতে তারা ইরাকের রাজনৈতিক দলসমূহের উপর চাপ প্রয়োগ পূর্বক এ চুক্তির মেয়াদ বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।#